বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশনের (বিআইএফসি) শেয়ারদর অস্বাভাবিকভাভে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে ডিএসই।
ডিএসই সূত্রে জানা গেছে, নোটিশের জবাবে কোম্পানির পক্ষ থেকে ১৫ অক্টোবর জানানো হয় যে, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ৭ টাকা ২০ পয়সা। আর গত ১৫ অক্টোবর শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ১১ টাকায়। অর্থাৎ ১০ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)