Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এনসিসি ব্যাংকের বন্ড ইস্যুর আবেদনে অসম্মতি বিএসইসির

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৭, ২০২৪ , ১২:৪৭ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৭, ২০২৪, ১২:৪৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

এনসিসি ব্যাংক পিএলসির বন্ড ইস্যুর আবেদন অনুমোদনে অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ২০২২ সালের ১০ আগস্ট ‘এনসিসি ব্যাংক নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ড-২’ নামে একটি বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছিল এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ।

ডিএসই সূত্রে জানা গেছে, ওই বন্ডের মাধ্যমে ৫০০ কোটি টাকা উত্তোলন করার কথা ছিল। তবে ব্যাংকটির বন্ড ইস্যুর এই আবেদনে অসম্মতি প্রকাশ করেছে বিএসইসি।

গত ৯ অক্টোবর বিষয়টি জানিয়ে এনসিসি ব্যাংককে একটি চিঠি দিয়েছে বিএসইসি। আজ তারা এ চিঠি হাতে পেয়েছে। এদিকে বিষয়টি পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আবেদন করতে ম্যানেজমেন্টকে নির্দেশনা দিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)