Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিশ্বব্যাংক ও আইএমএফ সভায় যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন গভর্নর

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৭, ২০২৪ , ৯:২৪ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৭, ২০২৪, ৯:২৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর যুক্তরাষ্ট্র যাচ্ছেন। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৪ সালের বার্ষিক সভায় যোগ দিতে যাচ্ছেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ২১ থেকে ২৬ অক্টোবরের মধ্যে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। ডেপুটি গভর্নর হাবিবুর রহমানকে সঙ্গে নিয়ে আগামী ১৯ অক্টোবর ঢাকা ত্যাগ করবেন আহসান এইচ মনসুর।

জানা গেছে, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং অর্থসচিব ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব বৈশ্বিক ঋণদাতাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।

বৈঠক শেষে ব্যক্তিগত কারণে ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন এবং ৩ নভেম্বর ঢাকায় ফিরতে পারেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

তার অনুপস্থিতিতে ডেপুটি গভর্নররা দায়িত্ব পালন করবেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)