Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিবিএইচ ফাইন্যান্সের আয় বাড়ল

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২০, ২০২৪ , ১:১২ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২০, ২০২৪, ১:১২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন (ডিবিএইচ ফাইন্যান্স) পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার, ১৭ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

ডিবিএইচ সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৬৮ পয়সা এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ১ টাকা ২০ পয়সা। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) মিলিয়ে তথা ৯ মাসে শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ৭৩ পয়সা এবং গত বছরের একই সময়ে ৩ টাকা ৬৬ পয়সা আয় হয়েছিল। গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪৫ টাকা ৮৬ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)