এস আলমের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান পদ্মা লাইফ ইন্সুরেন্স লিমিটেড। সেই প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোরশেদুল ইসলাম সিদ্দিকীকে প্রতারণার মামলায় রোববার (২০ অক্টোবর) কারাগারে পাঠিয়েছেন আদালত।
বীমা দাবি পূরণ না করায় ৪৭১ জন গ্রাহকের মামলায় (মামলা নং-১৪২৯/২৩ ও ৪৮/২৪) মঙ্গলবার (১৫ অক্টোবর) তাকে কারাগারে পাঠিয়েছেন কক্সবাজারের অর্থ ঋণ আদালত।
তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন কক্সবাজার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আখতার জাবেদ। বাদিদের পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মাহবুবুর রহমান ও এডভোকেট মোহাম্মদ আতাউল্লাহ।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)