ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে সোমবার, ২১ অক্টোবর লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ১২ দশমিক ৩৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৫ হাজার ১৭৩ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক ১ দশমিক ৪১ পয়েন্ট এবং ডিএসই৩০ সূচক ৭ দশমিক ৫৩ পয়েন্ট বেড়েছে।
ডিএসইতে সোমবার মোট ৩৪৪ কোটি ৭৭ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৬২ কোটি ৪২ লাখ টাকা।
সোমবার পুঁজিবাজারে মোট ৩৯৭ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১৫০ কোম্পানির। দরপতন হয়েছে ১৮৪ কোম্পানির। আর ৬৩টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)