এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জুলাই,২৪-সেপ্টেম্বর,২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার, ২০ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৪৪ পয়সা।
অপরদিকে, অর্থবছরের তিন প্রান্তিকে (জানুয়ারি,২৪-সেপ্টেম্বর,২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৫ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৪৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৪ টাকা ৪৫ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)