Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মঙ্গলবার নয় কোম্পানির সভা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২২, ২০২৪ , ১২:৫১ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২২, ২০২৪, ১২:৫১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারের তালিকাভুক্ত ৯ কোম্পানির বোর্ড সভা মঙ্গলবার, ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো-বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, স্কয়ার টেক্সটাইল, রহিম টেক্সটাইল, এমএল ডাইং, স্টার এডহেসিভ, মার্কেন্টাইল ব্যাংক, সাউথবাংলা ব্যাংক ও সিঙ্গার বাংলাদেশ।

কোম্পানিগুলোর মধ্যে বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, স্কয়ার টেক্সটাইল, রহিম টেক্সটাইল, এমএল ডাইং ও স্টার এডহেসিভ ৩০ জুন, ২০২৪ অর্থবছরের নিরিক্ষিীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

অন্যদিকে, মার্কেন্টাইল ব্যাংক, সাউথবাংলা ব্যাংক ও সিঙ্গার বাংলাদেশ চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস প্রকাশ করবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)