Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

হাইডেলবার্গের কোম্পানি সচিব হলেন সৈকত খান

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২২, ২০২৪ , ১:২৬ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২২, ২০২৪, ১:২৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি নতুন কোম্পানি সচিব নিয়োগ দিয়েছে। কোম্পানির পরিচালক (লিগ্যাল) মোঃ সৈকত খানকে কোম্পানি সচিব নিয়োগ করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, সোমবার, ২১ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় তার নিয়োগ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সচিব হিসেবে সৈকত খানের নিয়োগ আগামী ১ নভেম্বর কার্যকর হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)