বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতির লাগাম টানতে এবার নীতি সুদহার বাড়িয়ে ১০ শতাংশ করেছে। মঙ্গলবার, ২২ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার দশমিক ৫০ শতাংশ পয়েন্ট বাড়িয়ে ৯ দশমিক ৫ শতাংশ করে। গত মাসের শেষদিকে এই সুদহার বাড়ানো হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও দুই দফায় নীতি সুদহার বাড়ানো হবে বলে গত মাসেই জানান। তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত থাকবে। চলতি সপ্তাহে একবার নীতি সুদহার বাড়ানো হবে। আগামী মাসেও বাড়ানো হবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)