Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২২, ২০২৪ , ৬:১৫ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২২, ২০২৪, ৬:১৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্কয়ার টেক্সটাইলস পিএলসি গত ৩০ জুন, ২০২৪ হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সোমবার, ২২ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারপ্রতি সমন্বিত (Consolidated) আয় (EPS) হয়েছে ৫ টাকা ৮৯ পয়সা এবং আগের বছর কোম্পানিটির  ইপিএস ছিল ৫ টাকা ৮১ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫১ টাকা ৮২ পয়সা।

আগামী ১৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা এবং ২১ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)