ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে মঙ্গলবার, ২২ অক্টোবর লেনদেন শেষ হয়েছে। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৮ দশমিক ৬৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৪১ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৭ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২০ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৪ পয়েন্টে অবস্থান করছে।
মঙ্গলবার, ২২ অক্টোবর ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৮ কোটি ২২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৪৪ কোটি ৭৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩০৬টি কোম্পানির, দর কমেছে ৫৫ কোম্পানির। পাশাপাশি ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)