Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২২, ২০২৪ , ৭:৫৪ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২২, ২০২৪, ৭:৫৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার, ২২ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (EPS) হয়েছে ১৪ টাকা ৪৮ পয়সা এবং আগের বছর সমন্বিত শেয়ারপ্রতি ৯ টাকা ৭৬ পয়সা আয় হয়েছিল।কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল টাকা ১৫০ টাকা ০৬ পয়সা।

আগামী ১৪ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৪ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিএসআরএম স্টিলস লিমিটেড: গত ৩০ জুন, ২০২৪ হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১০ টাকা ১০ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি ৭ টাকা ৯২ পয়সা আয় হয়েছিল।কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮০ টাকা ৯৩ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর এবং ১৪ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)