তিন কোম্পানি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার, ২২ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে জানা তথ্য নিম্নে:
সিঙ্গার বাংলাদেশ লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৬ পয়সা এবং গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ৮৮ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির আয় হয়েছে ৫১ পয়সা এবং গত বছরের একই সময়ে তা ৬ টাকা ৭৩ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য ছিল ৩১ টাকা ০৫ পয়সা।
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি: ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৬ পয়সা এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ৭৮ পয়সা। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) মিলিয়ে তথা ৯ মাসে শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ৪ পয়সা এবং গত বছরের একই সময়ে ২ টাকা ১১ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৬ টাকা ১২ পয়সা।
এসবিএসি ব্যাংক পিএলসি: ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ৪৯ পয়সা এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় হয়েছিল ১৯ পয়সা।হিসাববছরের প্রথম তিন প্রান্তিক (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) মিলিয়ে তথা ৯ মাসে শেয়ারপ্রতি আয় হয়েছে ৯৫ পয়সা এবং গত বছরের একই সময়ে ৬০ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৪ টাকা ২৬ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)