Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

দশ কোম্পানির বোর্ড সভা বুধবার

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৩, ২০২৪ , ৩:০১ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৩, ২০২৪, ৩:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির বোর্ড সভা বুধবার, ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো-আরগন ডেনিম, ইভিন্স টেক্সটাইল-ইটিএল, স্কয়ার ফার্মা, কেডিএস এক্সেসরিজ, জেএমআই হসপিটাল, এনআরবি ব্যাংক, পূবালী ব্যাংক, সিটি জেনারেল ইন্সুরেন্স ও কেপিট্যাক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরগন ডেনিম, ইভিন্স টেক্সটাইল-ইটিএল, স্কয়ার ফার্মা, কেডিএস এক্সেসরিজ ও জেএমআই হসপিটাল ৩০ জুন, ২০২৪ অর্থবছরের নিরিক্ষিীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

অন্যদিকে, এনআরবি ব্যাংক, পূবালী ব্যাংক, সিটি জেনারেল ইন্সুরেন্স ও কেপিট্যাক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস প্রকাশ করবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)