Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বুধবার পতনে লেনদেন

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৩, ২০২৪ , ৯:১০ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৩, ২০২৪, ৯:১০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে বুধবার, ২৩ অক্টোবর লেনদেন শেষ হয়েছে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বুধবার, ২৩ অক্টোবর ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭১ দশমিক ৯৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৬৯ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৩৭ পয়েন্ট কমে ১ হাজার ১৬২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩১ দশমিক ৫৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৯২ পয়েন্টে অবস্থান করছে।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩২১ কোটি ৯৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৫৮ কোটি ২২ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫২টি কোম্পানির, দর কমেছে ৩০৬ কোম্পানির। পাশাপাশি ৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)