Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিদায়ী সপ্তাহে দরপতনে নিউ লাইন ক্লোথিং

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৬, ২০২৪ , ৩:৫৪ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৬, ২০২৪, ৩:৫৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে নিউ লাইন ক্লোথিং লিমিটেড। নিউ লাইন ক্লোথিংয়ের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ৪ টাকা ৯০ পয়সা বা ২৫ দশমিক ৯৩ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিলো ১৪ টাকা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, দরপতনের তালিকায় দ্বিতীয়স্থানে প্রগ্রতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর কমেছে ২৩ দশমিক ৮৬ শতাংশ। আর শেয়ারের দাম ২৩ দশমিক ০৮ শতাংশ কমায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান নিয়েছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

সাপ্তাহিক দরপতনের তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো- বারাকা পাওয়ার, হামি ইন্ডাস্ট্রিজ, এস্কয়ার নিট, এমএল ডায়িং, সিভিও পেট্রো, গ্লোবাল হেভি কেমিক্যাল এবং আজিজ পাইপস।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)