Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

তিতাস গ্যাস লোকসানে

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৬, ২০২৪ , ৩:৫৯ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৬, ২০২৪, ৩:৫৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি ৭  টাকা ৫২ পয়সা লোকসান হয়েছে এবং আগের বছর লোকসান হয়েছিল ১ টাকা ৬৭ পয়সা।কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ৯৮ টাকা ১৫ পয়সা।

আগামী ২৪ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৭ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)