Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইফাদ অটোস সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৬, ২০২৪ , ৪:০৩ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৬, ২০২৪, ৪:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেল সপ্তাহে লেনদেন শেষে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইফাদ অটোস লিমিটেড। ইফাদ অটোসের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ২৪ দশমিক ০৯ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২৭ টাকা ৩০ পয়সা।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ারদর বেড়েছে ২২ দশমিক ৭৬ শতাংশ। আর ১৫ দশমিক ০৫ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে রানার অটো।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওয়াইম্যাক্স, ফার কেমিক্যাল, ফার ইস্ট নিটিং, পূবালী ব্যাংক, ইন্টারন্যাশনাল লিজিং, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং খান ব্রাদার্স।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)