ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের রেকর্ড পতনে রবিবার, ২৭ অক্টোবর লেনদেন শেষ হয়েছে। কমেছে প্রায় সাড়ে ৩০০ কোম্পানির শেয়ারদর।
ঢাকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪৯ দশমিক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৬৫ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩৬ দশমিক ২৭ পয়েন্ট কমে ১ হাজার ১০৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪৮ দশমিক ১৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।
রবিবার ডিএসইতে ৩০৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩০৬ কোটি ০১ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৯টি কোম্পানির, বিপরীতে ৩৪১ কোম্পানির দর কমেছে। আর ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)