Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

লভ্যাংশ দেবে না হামিদ ফ্রেব্রিক্স ও শ্যামপুর সুগার

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৯, ২০২৪ , ১১:১১ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ২৯, ২০২৪, ১১:১১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

বিনিয়োগকারীদের এবারে লভ্যাংশ দেবে না হামিদ ফেব্রিক্স পিএলসি। গত তিন বছরে পরপর ৫ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছে। তবে চলতি বছরে কোন লভ্যাংশ না দেয়ার তথ্য প্রকাশ করেছে হামিদ ফেব্রিক্স কর্তৃপক্ষ।

সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সিদ্ধান্ত হলে মঙ্গলবার (২৯ অক্টোবর) এই তথ্য প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসইতে মঙ্গলবার কোম্পানির শেয়ারপ্রতি মূল্য অভিহিত মূল্যের নিচে দেখা যায়। সকালে ৯ টাকা মূল্যে শেয়ার লেনদেন শুরু হলেও ১১ টায় তা ৮.৬০ টাকায় নেমে আসে।

একইসঙ্গে, শ্যামপুর সুগার মিলস লিমিটেডও সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেবে না বলে জানিয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)