ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে বুধবার, ৩০ অক্টোবর চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১০২ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১২০ পয়েন্টে।
ডিএসই সূত্রে জানা গেছে, শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১৮ দশমিক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩১ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৪১ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯০০ পয়েন্টে। এ সময়ে ডিএসইতে মোট ১৯২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৬৬ টির, কমেছে ১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২ টি কোম্পানির শেয়ারদর।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)