আমানত সুরক্ষা আইন পরিবর্তন করা হবে। এর মাধ্যমে আমানতকারীদের সুরক্ষার মাত্রা আরও বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আমানত সুরক্ষা আইনটি চূড়ান্ত হলে ব্যাংক খাতের ৯৫ শতাংশ আমানতকারী সুরক্ষিত হবে। আমানতকারীদের টাকা সম্পূর্ণ নিরাপদ।
অপরদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর নিশ্চয়তা দিয়েছেন, শতভাগ বিনিয়োগকারীরা সুরক্ষিত থাকবে। সকল আমানতকারীদের একটু ধৈর্য ধরতে হবে।
আমানতকারীদের টাকা চাহিদামতো ফেরত দেওয়ার জন্য তারল্য সহয়তা দেওয়ার সুযোগ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক নতুন করে টাকা না ছাপিয়ে অন্য ব্যাংকের মাধ্যমে ধার করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)