Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইতে বৃহস্পতিবার লেনদেন সাড়ে ৫০০ কোটি টাকা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩১, ২০২৪ , ৩:৫১ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৩১, ২০২৪, ৩:৫১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে বৃহস্পতিবার, ৩১ অক্টোবর লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেন।

ডিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৪ দশমিক ৫৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৯৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১১৪৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ১৯২৬ পয়েন্টে অবস্থান করছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৫৫৬ কোটি ৩০ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫১৯ কোটি ৩১ লাখ ২৭ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১২টি কোম্পানির, বিপরীতে ১৫১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)