Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইসলামী ব্যাংকের সভা সম্পন্ন

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩১, ২০২৪ , ৯:০০ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৩১, ২০২৪, ৯:০০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের একটি সভা বুধবার, ৩০ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক টাওয়ারে এই সভার আয়োজন করা হয়।

ব্যাংকের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ এতে সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব।

সভায় আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা; শরিয়া সুপারভাইজরি কমিটির সদস্যসচিব প্রফেসর মুহাম্মাদ আব্দুস সামাদ; অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান, মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার এবং কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)