Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আইএফআইসি ব্যাংকের মুনাফা কমে ৬৯ কোটি

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২, ২০২৪ , ৮:২৩ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২, ২০২৪, ৮:২৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংক পিএলসির মুনাফা কমেছে। ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে ৬৩ শতাংশ কমে হয়েছে ৭ কোটি ৬৮ লাখ টাকা। নয় মাসে বাণিজ্যিক ব্যাংকটির মুনাফা দাঁড়িয়েছে ৬৯ কোটি ১৯ লাখ টাকায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমে দাঁড়িয়েছে ৪ পয়সায়। যা আগের বছরের একই সময়ে ছিল ১১ পয়সা। ২০২৪ সালের প্রথম নয় মাসে বাণিজ্যিক ব্যাংকটির মুনাফা দাঁড়িয়েছে ৬৯ কোটি ১৯ লাখ টাকা।

জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নগদ প্রবাহ হয়েছে ঋণাত্মক ২ টাকা ৪২ পয়সা। ফলে ব্যাংকটির নগদ প্রবাহে চাপ বেড়েছে। আগের বছরের একই সময়ে নগদ প্রবাহ ছিল পজিটিভ ৩ টাকা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)