Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সাপ্তাহিক দর পতনে ইফাদ অটোস

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২, ২০২৪ , ৮:৫৩ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২, ২০২৪, ৮:৫৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

গেল সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর পতনে উঠে এসেছে ইফাদ অটোস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৫ টাকা ৪০ পয়সা বা ১৯ দশমিক ৭৮ শতাংশ কমেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, সাপ্তাহিক দর পতনের তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে ২ টাকা ৮০ পয়সা বা ১৯ দশমিক ৫৮ শতাংশ দর পতনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। এছাড়া ২২ টাকা ১০ পয়সা বা ১৮ দশমিক ৯৫ শতাংশ দর পতনে তৃতীয় স্থানে উঠে এসেছে আলহাজ্ব টেক্সটাইল লিমিটেড।

সাপ্তাহিক দর পতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- মেঘনা সিমেন্টের ১৭ দশমিক ১৫ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ১৫ দশমিক ৭৪ শতাংশ, আরডি ফুডের ১৫ দশমিক ১৮ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ১৫ দশমিক ১২ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ১৪ দশমিক ২৯ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ১৪ দশমিক ১৮ শতাংশ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১৩ দশমিক ১৫ শতাংশ শেয়ার দর কমেছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)