Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় রবিবারের লেনদেন

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৩, ২০২৪ , ৭:৩০ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৩, ২০২৪, ৭:৩০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় রবিবার,৩ নভেম্বর লেনদেন শেষ হয়েছে। কিন্তু আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন। রবিবার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮ দশমিক ৫৪ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৯০ পয়েন্টে।

ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে ৪৩১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৫৬ কোটি ৩০ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৮টি কোম্পানির, বিপরীতে ১৮১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)