Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ন্যাশনাল ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিল্ডিং প্রোগ্রাম সম্পন্ন

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৫, ২০২৪ , ৭:০৫ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৬, ২০২৪, ১২:১২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকে “সাসটেইনেবল ফাইন্যান্স বিষয়ক” ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকটির প্রধান কার্যালয়ে শনিবার, ২ নভেম্বর প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ৫ নভেম্বর ব্যাংকটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানিয়েছে।

ক্যাপাসিটি বিল্ডিং কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম.শামসুল আরেফিন প্রোগ্রামে সভাপতিত্ব করেন।

ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামটিতে এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম, মো. রাফাত উল্লা খান, মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান, সিআইও মোহাম্মদ আনিসুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের যুগ্ম পরিচালক সাখাওয়াত হোসেন, আহমেদ যুবায়ের মাহবুব ও মো. আবু রায়হান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তা, প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানসহ শতাধিক নির্বাহী ও কর্মকর্তা আলোচনায় অংশগ্রহণ করেন। সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের ইন-চার্জ ও নারী ব্যাংকিং প্রধান মমতাজ অনুষ্ঠানটি পরিচালনা করেন। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক চৌধুরী লিয়াকত আলী বর্তমান প্রেক্ষাপটে সবুজ ও টেকসই অর্থায়নের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বিভিন্ন সেক্টরে অর্থায়নের ক্ষেত্রে পরিবেশগত দিক বিবেচনার কথা উল্লেখ করে ব্যাংকিং সেক্টরসহ সকল আর্থিক প্রতিষ্ঠানসমূহে এ বিষয়ে আরো বেশি সচেতন হওয়ার পরামর্শ দেন। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. শামসুল আরেফিন বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে সবুজ অর্থায়নে ব্যাংকটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)