Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বুধবার মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৬, ২০২৪ , ৩:১৩ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৬, ২০২৪, ৩:১৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বুধবার, ৬ নভেম্বর লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি গতদিনের তুলনায় লেনদেন কমেছে।এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৭ দশমিক ৯৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৪৭ পয়েন্টে।

ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯২ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ০১ পয়েন্ট কমে ১ হাজার ৯৬৭ পয়েন্টে অবস্থান করছে।

বুধবার ডিএসইতে ৬৫১ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৮৩৯ কোটি ৭০ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮৫টি কোম্পানির, বিপরীতে ২৮১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)