Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বারাকা পতেঙ্গা পাওয়ারের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৭, ২০২৪ , ১০:৩৪ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৭, ২০২৪, ১০:৩৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বৃহস্পতিবার, ৭ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এ সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি ৩৫ পয়সা আয় হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি ১ টাকা ৬ পয়সা লোকসান হয়েছিল।কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ৫২ পয়সা।

আগামী ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকাল ৩টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)