Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ফিলিপ মরিসের সিগারেট উৎপাদনের সিদ্ধান্ত বিএটির

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৩, ২০২৪ , ৪:০৩ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৩, ২০২৪, ৪:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ লিমিটেড (বিএটি) অপর এক বহুজাতিক তামাক কোম্পানি ফিলিপ মরিসের সিগারেট উৎপাদন করবে। মঙ্গলবার, ১২ নভেম্বর অনুষ্ঠিত বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত চুক্তি অনুমোদন করা হয়। এদিনই চুক্তিটি কার্যকর হয়েছে।

সিগারেট উৎপাদনের বিষয়ে ইতোমধ্যে বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ লিমিটেড (বিএটি) ও ফিলিপ মরিস বাংলাদেশ লিমিটেডের (পিএমবিএল) এর মধ্যে একটি চুক্তি সই হয়েছে। চুক্তি অনুসারে, বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ লিমিটেডের কারখানায় ফিলিপ মরিস বাংলাদেশ লিমিটেডের জন্য তাদের নির্দেশিত বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট উৎপাদন ও সরবরাহ করা হবে।

বিএটি সূত্রে জানা গেছে, তবে এই চুক্তির আওতায় ফিলিপ মরিসের কোন কোন ব্র্যান্ডের সিগারেট উৎপাদন করা হবে এবং এর বিনিময়ে বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ লিমিটেড কী পরিমাণ রাজস্ব পাবে তা জানা যায়নি।

বিএটির প্রধান সিগারেট ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে গোল্ডলিফ ও বেনসন। অন্যদিকে ফিলিপ মরিসের প্রধান ব্র্যান্ডগুলো হচ্ছে মার্লবোরো ও বন্ড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)