Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

অনলাইনে আয়কর পরিশোধের ক্ষেত্রে ফি/চার্জ নির্ধারণ প্রসঙ্গে

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৩, ২০২৪ , ৭:৪০ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৩, ২০২৪, ৭:৪০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজীকরণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড গত ০৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ হতে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম (e-Return) করদাতাদের জন্য উন্মুক্ত করেছে। e-Return সিস্টেম হতে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) / পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ওয়ালেট-এর মাধ্যমে করদাতাগণ আয়কর পরিশোধ করতে পারছেন।

এক্ষণে, করদাতাদের অধিকতর উৎসাহ প্রদান ও অনলাইনে আয়কর পরিশোধ সহজ করার লক্ষ্যে e-Return সিস্টেম হতে কার্ড পেমেন্ট, ইন্টারনেট ব্যাংকিং ও এমএফএস/পিএসপি ওয়ালেট-এর

মাধ্যমে আয়কর পরিশোধের ক্ষেত্রে ফি/চার্জ নিম্নরূপে নির্ধারণ করা হলোঃ

ক) বাংলাদেশে ইস্যুকৃত কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা পর্যন্ত লেনদেনে গ্রাহকের নিকট হতে লেনদেন প্রতি সর্বোচ্চ ২০/- (বিশ) টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত) এবং ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকার ঊফেন লেনদেন প্রতি সর্বোচ্চ ৫০/- (পঞ্চাশ) টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত) আদায় করা যাবে;

খ) এমএফএস/পিএসপি ওয়ালেট ব্যবহার করে লেনদেনে গ্রাহকের নিকট হতে লেনদেন প্রতি ১% বা সর্বোচ্চ ৩০/- (ত্রিশ) টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত), যা নিম্নতর, আদায় করা যাবে।

গ) এ লেনদেনের বিপরীতে কোন চার্জব্যাক প্রযোজ্য হবে না।

এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)