সাবভ্যালী সিকিউরিটিজ লিমিটেডের সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি থাকায় লেনদেন কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বৃহস্পতিবার, ১৪ নভেম্বর বৃহস্পতিবার থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে।
ডিএসই সূত্রে জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইন অনুসারে যেকোনো সিকিউরিটিজের সমন্বিত গ্রাহক হিসাবে কমপক্ষে ১ লাখ টাকা থাকতে হবে। বর্তমানে সাবভ্যালী সিকিউরিটিজের সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতি রয়েছে ৩ কোটি ৭১ লাখ ২৬ হাজার ৪০১ টাকা।
এছাড়াও কমিশন আইন অনুসারে প্রতিষ্ঠানটির সামগ্রিক ঋণের অনুপাতেও ঘাটতি রয়েছে। যা কমিশনের আইনের পরিপন্থী।
ডিএসই’র নির্দেশনা অনুসারে, সিকিউরিটিজ হাউজটির সমন্বিত গ্রাহক হিসাবে কমপক্ষে ১ লাখ টাকা ও সামগ্রিক ঋণের অনুপাত ১:২০ না হওয়া পর্যন্ত লেনদেন স্থগিত থাকবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)