Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সাপ্তাহিক দর পতনে সোনালী আঁশ

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৬, ২০২৪ , ৯:২১ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৬, ২০২৪, ৯:২১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৪ টি কোম্পানির মাঝে দর পতনে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৬১ টাকা ৮০ পয়সা বা ১৮ দশমিক ৬৮ শতাংশ কমেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, ১০ টাকা ৫০ পয়সা বা ১৬ দশমিক ৪৮ শতাংশ দর পতনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড। এছাড়া ২ টাকা বা ১৪ দশমিক ২৯ শতাংশ দর পতনে তৃতীয় স্থানে উঠে এসেছে আরামিট সিমেন্ট লিমিটেড।

সাপ্তাহিক দর পতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, আম্বি ফার্মাসিউটিক্যালস পিএলসি, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, নিউ লাইন ক্লোথিংস লিমিটেড, ফু ওয়াং ফুড লিমিটেড, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)