পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার, ১৪ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়। কোম্পানিগুলো হলো-
সাফকো স্পিনিং মিলস লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৭৭ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ০৪ টাকা ৯০ পয়সা লোকসান হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ০২ পয়সা এবং গত বছরের একই সময়ে মাইনাস ০৮ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় ১ টাকা ৬৫ পয়সা।
এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি ৭০ পয়সা আয় হয়েছে এবং গতবছর প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি ৬০ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৬ টাকা ৪৩ পয়সা এবং যা গত বছর একই সময়ে মাইনাস ৪৯ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৯৬ পয়সা।
ইউসুফ ফ্লাওয়ার মিলস লিমিটেড: কোম্পানিটির শেয়ারপ্রতি ৭৪ পয়সা আয় হয়েছে এবং গতবছর প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি ২ টাকা ১৯ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১৭ টাকা ২৮ পয়সা এবং যা গত বছর একই সময়ে ২ টাকা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭৪ টাকা ৬৭ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)