বিদfয়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৪ কোম্পানির মাঝে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ২৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৩৯ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে, দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ২১ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৭৯ শতাংশ।
সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৫২ শতাংশ।
এছাড়াও লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৭ কোটি ৭৬ লাখ টাকা, ইসলামী ব্যাংক লিমিটেডের ১৪ কোটি ৪৯ লাখ টাকা, এমজেএল বাংলাদেশ পিএলসি ১৪ কোটি ৯ লাখ টাকা, স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডের ১২ কোটি ১৩ লাখ টাকা, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইয়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১২ কোটি ৬ লাখ টাকা, ওরিয়ন ফার্মা লিমিটেডের ১০ কোটি ২৯ লাখ টাকা, বিচ হ্যাচারি লিমিটেডের ১০ কোটি ১৪ লাখ টাকা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)