Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর লেনদেন পতনে সোমবার

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৮, ২০২৪ , ৩:৫১ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৮, ২০২৪, ৩:৫১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে সোমবার, ১৮ নভেম্বর লেনদেন শেষ হয়েছে। তবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কিছুটা বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সোমবার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৮ দশমিক ২৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩০০ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৫১ পয়েন্ট কমে ১১৭১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৩ দশমিক ৮৩ পয়েন্ট কমে ১৯৬৩ পয়েন্টে অবস্থান করছে।

সোমবার ডিএসইতে ৫৫১ কোটি ৩২ লাখ ১১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫০৫ কোটি ৯৭ লাখ ৭৭ হজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৩টি কোম্পানির, বিপরীতে ২০৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)