Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ঢাকা ব্যাংকের বন্ড ইস্যুর অনুমোদন

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৯, ২০২৪ , ৭:০৯ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৯, ২০২৪, ৭:০৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা ব্যাংক পিএলসি বন্ডইস্যু করার অনুমোদন পেয়েছে। এই বন্ড ছেড়ে ব্যাংকটি বাজার থেকে ৪০০ কোটি টাকা সংগ্রহ করবে। মঙ্গলবার, ১৯ নভেম্বর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৯৩২তম কমিশন সভায় ব্যাংকটির বন্ড ইস্যু করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, আন-সিকিউরড, নন-কনভার্টিবল, ফ্লোটিং রেট ফুললি রিডিমেবল ৪র্থ সাব-অর্ডিনেট এ  বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা ব্যাংকটি তার টায়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

আলোচিত বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। আর এর অ্যারেঞ্জারের দ্বায়িত্বে থাকবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)