পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬ কোম্পানির শেয়ার লেনদেন বৃহস্পতিবার, ২১ নভেম্বর রেকর্ড ডেট সংক্রান্ত কারণে বন্ধ থাকবে। কোম্পানিগুলো হলো: উসমানিয়া গ্লাস, অলিম্পিক এক্সেসরিজ, মেট্রো স্পিনিং, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্স মিল্ক, লুব-রেফ, ড্যাফোডিল কম্পিউটার, আলিফ ম্যানুফ্যাকচারিং, হা-ওয়েল টেক্সটাইল, আলিফ ইন্ডাস্ট্রিজ, জাহিন স্পিনিং, সালভো কেমিক্যাল, কপারটেক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, স্কয়ার টেক্সটাইল এবং ডেসকো।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এর আগে কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। বুধবার শেয়ার স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করবে কোম্পানিগুলো।
আগামী রবিবার রেকর্ড ডেটের পর এই ১৬ কোম্পানি যথা নিয়মে শেয়ার লেনদেনে ফিরবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)