Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বৃহস্পতিবার লেনদেন কিছুটা কমেছে

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২১, ২০২৪ , ৫:০১ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২১, ২০২৪, ৫:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে বৃহস্পতিবার, ২১ নভেম্বর লেনদেন কিছুটা কমেছে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৭ দশমিক ৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯৭ পয়েন্টে।

ডিএসই সূত্রে জানা গেছে, অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১০ দশমিক ৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫১ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১৭ দশমিক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৬৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৯৩ কোটি ৭ লাখ টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমান ৮ দশমিক ০৪ শতাংশ কমেছে।

বৃহস্পতিবার লেনদেন হওয়া ৩৮৩ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৬ টির, কমেছে ২৬৩ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৫৪ টি কোম্পানির বাজারদর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)