Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অগ্নি সিস্টেমস

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৩, ২০২৪ , ৩:৫১ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৩, ২০২৪, ৩:৫১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

গেল সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮২ কোম্পানির মাঝে লেনদেনের তালিকার শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ১৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ১৭ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ১২ কোটি ০৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৬০ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংক পিএলসি সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৪৪ শতাংশ।

এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাচারি লিমিটেডের ১১ কোটি ২৩ লাখ টাকা, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১১ কোটি ০৯ লাখ টাকা, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ১১ কোটি ০২ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১০ কোটি ৮৮ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ১০ কোটি ২৪ লাখ টাকা, ফাইন ফুডস লিমিটেডের ১০ কোটি ০৫ লাখ টাকা, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইয়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ কোটি ৭২ লাখ টাকা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)