কাট্টালি টেক্সটাইল লিমিটেড ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। রবিবার, ২৪ নভেম্বর থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ৩০ জুন, ২০২৪ হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য শূন্য দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। ফলে কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ হিসাববছরের কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ৮৪ পয়সা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল শূন্য দশমিক ৩২ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)