Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মার্কেন্টাইল ব্যাংক ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৪, ২০২৪ , ৭:৪৯ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৪, ২০২৪, ৭:৪৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ডের ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। সোমবার, ২৫ নভেম্বর থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এর আগে বন্ডটি গত ১৯ নভেম্বর, ২০২৩ তারিখ থেকে ১৮ মে, ২০২৪ তারিখ পর্যন্ত এবং ১৯ মে, ২০২৪ তারিখ থেকে ১৮ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত সময়ের বন্ড মালিকদের ১০ শতাংশ কুপন পেমেন্ট হার মুনাফা দিয়েছে। ফলে বন্ডটির ক্যাটাগরি উন্নতি করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)