Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় মঙ্গলবারের লেনদেন

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৬, ২০২৪ , ৩:৪১ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৬, ২০২৪, ৩:৪১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় মঙ্গলবার, ২৬ নভেম্বর লেনদেন শেষ হয়েছে। কমেছে বেশির ভাগ শেয়ারের দর। তবে গতদিনের তুলনায় কিছুটা বেড়েছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭ দশমিক ০০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৪৩ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ০২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৪ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার ডিএসইতে ৩৫৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩১৯ কোটি ৮১ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৯টি কোম্পানির, বিপরীতে ২০০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)