Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মুন্নু এগ্রোর শেয়ার বিক্রির ঘোষণা

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৬, ২০২৪ , ৬:০৯ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৬, ২০২৪, ৬:০৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেডের করপোরেট পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। কোম্পানিটির করপোরেট পরিচালক মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কাছে ৩ লাখ ৬৪ হাজার ৯২৭টি শেয়ার রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এখান থেকে কোম্পানিটি ৭২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার ডিএসইর ব্লক মার্কেটে বিক্রি সম্পন্ন করা হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)