Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বুধবার বিকালে সাত প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৭, ২০২৪ , ১১:৫০ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ২৭, ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

ভিন্ন খাতের ৭ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা বুধবার বিকেলে হবে। প্রতিষ্ঠানগুলোর সভায় নিরীক্ষিত এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ ও ডিভিডেন্ড ঘোষণার সম্ভাবনা রয়েছে।

গ্লোবাল ইসলামী ব্যাংক: পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

বেক্সিমকো গ্রীন সুকুক আল ইসতিসনা: প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভা বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে।

রিং শাইন টেক্সটাইল: পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) বিকেল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

ড্রাগন সোয়েটার: পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।

ম্যাকসন্স স্পিনিং: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।

এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানিটির গত ৩১ মার্চ ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের, ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের এবং ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)