Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ব্যবস্থাপনা পরিচালকসহ সিওও-সিটিও নিয়োগে বিজ্ঞপ্তি ডিএসইর

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৭, ২০২৪ , ৬:২৭ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৭, ২০২৪, ৬:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) নিয়োগ দিবে। বুধবার, ২৭ নভেম্বর ডিএসই হতে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, পরিবর্তিত পরিস্থিতিতে পুনগঠিত পরিচালনা পর্ষদ গত ৩ অক্টোবর, ২০২৪ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জের দায়িত্ব গ্রহণ করেন৷ যার নেতৃত্বে রয়েছেন মমিনুল ইসলাম (চেয়ারম্যান)৷  দায়িত্ব গ্রহণের পরই অগ্রাধিকার ভিওিতে দীর্ঘদিন শূন্য থাকা শীর্ষস্থানীয় তিনটি পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করেন।

তারই অংশ হিসেবে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) নিয়োগের জন্য জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রত্যকটা পদের জন্য আবেদনের শেষ তারিখ ২৬ ডিসেম্বর, ২০২৪ তারিখ সন্ধা ৬ ঘটিকা পর্যন্ত। ৪ ডিসেম্বর, ২০২৪ সন্ধা ৬ ঘটিকায় ডিএসইর চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সাথে আগ্রহী প্রার্থীদের ডিএসই সম্পর্কে ধারনা দেয়ার জন্য ভার্চুয়ালি এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)