Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

লভ্যাংশ অনুমোদন অ্যাপেক্স ফুটওয়্যারের

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৭, ২০২৪ , ৭:২৩ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৭, ২০২৪, ৭:২৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এজিএমটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গত বুধবার, ২৭ নভেম্বর অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানির অন্যান্য আলোচ্যসূচীর পাশাপাশি ২০২৩-২০২৪ অর্থবছরের ৩৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডাদের সর্বসম্মতিতে অনুমোদিত হয়।

সভায় কোম্পানির চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর ও অন্যান্য পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)