Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর লেনদেন কিছুটা বেড়েছে বৃহস্পতিবার

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৮, ২০২৪ , ৪:০০ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৮, ২০২৪, ৪:০০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে বৃহস্পতিবার, ২৮ নভেম্বর লেনদেন কিছুটা বেড়েছে। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫ দশমিক ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯২ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ শূন্য দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৬ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১ দশমিক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৪৭৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৫১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমান ৫ শতাংশ কমেছে।

বৃহস্পতিবার লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৫ টির, কমেছে ১৯৬ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৮৯ টি কোম্পানির বাজারদর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)